1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
শাহবাগে ফের পুলিশ-শিক্ষক মুখোমুখি হামাসের তিন সদস্যকে হত্যার দাবি ইসরায়েলের মানবতাবিরোধী অপরাধ: নানক-তাপসসহ ২৮ জনের অভিযোগ গঠন শুনানি আজ ৫ মে চট্টগ্রাম পৌঁছবে ১ লাখ টন অপরিশোধিত তেল: কর্মকর্তা ট্রাম্পের অনুষ্ঠানে গুলি চালানো কে এই কোল টমাস অ্যালেন? পবিপ্রবিতে জিওস্পেশাল ও ড্রোন প্রযুক্তি বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু সোনাতলায় সিনিয়র শিক্ষক জামাল উদ্দিনের নামাজে জানাজা অনুষ্ঠিত নড়াইলে ট্রেনে কাটা পড়ে এক নারী ও তার কোলে থাকা শিশুর মৃত্যু টেকনাফ সাংবাদিক সমিতি (টেসাস)-এর আহ্বায়ক কমিটি গঠন, অভিনন্দন ও শুভেচ্ছার জোয়ার প্রেমের টানে বাংলাদেশে এসে রংপুরের তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

লক্ষ্মীপুরে এনসিটিএফ এর বার্ষিক কর্মপরিকল্পনা

ওমর ফারুক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

জাতীয় পর্যায়ের শিশু অধিকার বাস্তবায়নকারী শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) লক্ষ্মীপুর এর বার্ষিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।২৭ জানুয়ারী, শনিবার সকালে জেলার রুফটপ চাইনিজ রেস্টুরেন্টের হল রুমে  সেভ দ্য চিলড্রেন এর  বাংলাদেশ এর সহযোগিতায় জেলা এ কর্মপরিকল্পনা সভার আয়োজন করে এনসিটিএফ লক্ষ্মীপুর জেলা কমিটি।

এনসিটিএফ সাধারণ সম্পাদক সুমাইয়া জাহান ইভার সঞ্চালনায় সভাপতি আয়মান সুবাহ বাবর রংধনু  সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ইয়ুথ মেন্টর  শাহান শাহরিয়া শ্রাবণ।সভাপতি আয়মান সুবাহ বাবর রংধনু বলেন, এনসিটিএফ জেলা, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে শিশু অধিকার বাস্তবায়নে সকল রকম কার্যক্রম ও মনিটরিং করে এবং তা নীতিনির্ধারকদের কাছে তুলে করেন।

২০২৪ সালে এনসিটিএফ জেলায় শিশু অধিকার বাস্তবায়নে যে সকল কাজ করবে তা নির্ধারণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে এনসিটিএফ এর কার্যক্রম সম্প্রসারণ, পথ শিশুদের শিক্ষা প্রদান কর্মসূচী, বাল্যবিবাহ প্রতিরোধে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক ক্যাম্পেইন, সুবিধা বঞ্চিত শিশুদের ঈদে ও শীতে বস্ত্র বিতরণ, জেলার শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে দায়িত্ব বাহকদের সাথে মত বিনিময় সভা প্রভৃতি। কর্মপরিকল্পনা সভায় এনসিটিএফ জেলা ও স্কুল কমিটির ৪০ জন শিশু সদস্য উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com