1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

লক্ষ্মীপুরে দুর্ধর্ষ ডাকাতি বৃদ্ধকে কুপিয়ে জখম।

মুশফিকুর রহমান সৈকত
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে তেওয়রীগঞ্জে এক বাড়িতে ডাকাতি হয়েছে,এ সময় ডাকাতদের বাঁধা দিলে এলোপাতাড়ি কুপিয়ে আবুল কালাম নামে এক বৃদ্ধ কে জখম করে ডাকাতরা।
গতকাল মঙ্গলবার রাত আনুমানিক দেড় টার দিকে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ড ধর্মপুর গ্রামে সঞ্জয় চৌধুরী বাড়ি সংলগ্ন আবুল কালাম চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে। পরে আহত বৃদ্ধ আবুল কালাম কে উদ্ধার জেলা সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করে। ভোক্তভোগী পরিবার ও স্থানীয়রা বলেন, রাত আনুমানিক দেড় টার দিকে মুখোশ পরে একদল ডাকাত প্রথমে ঘরের সামনের দরজা ভাঙ্গার জন্য চেষ্টা করে, পরে ভাঙ্গতে না পেরে পিছনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে,ডাকাতি কালে বাধা দিলে একজনকে কুপিয়ে জখম করে, পরে চারদিকের শোর চিৎকারে লোকজন চারপাশ থেকে আসতে শুরু করলে, ডাকাতরা পালিয়ে যায়।এসময় ডাকাতরা কোনো টাকা পয়সা জিনিসপত্র নিতে পারে নাই। স্থানীয় ইউপি সদস্য মো: শাহাজান স্বজল ডাকাতির সত্যতা নিশ্চিত করে বলেন,ডাকাতরা একা বাড়ি পেয়ে আবুল কালামের বাড়িতে ডাকাতি করতে আসে, এলাকাবাসী সজাগ থাকার কারনে বেশি দূর্ঘটনা ঘটাতে পারে নাই,স্থানীয় লোকজনদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com