1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিধবার সম্পত্তির মাটি লুট, সংবাদ সংগ্রহে গেলে বিএনপি নেতার হুমকি

মাহমুদুর রহমান মনজু
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুরে বিএনপি নেতা জাকির হোসেনের বিরুদ্ধে বিধবা নারীর ফসলী জমির মাটি লুটের অভিযোগ ওঠেছে। এসময় সংবাদ সংগ্রহে গেলে মাটি কাটা বন্ধ রেখে সটকে পড়ে ওই বিএনপি নেতা ও তার সহযোগীরা। তবে মুঠোফোনে মামলার ভয় দেখায় সংবাদ সংগ্রহে যাওয়া এই প্রতিবেদককে। সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের সোনাপুর গ্রামে ভুক্তভোগী ওই নারীর ফসলী জমি থেকে মাটি লুটের এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বিধবা নারী ঝর্ণা বেগম বশিকপুর ইউনিয়নের শেরপুর গ্রামের সৈয়দ রহমান মুন্সি বাড়ির মৃত সোহাগের স্ত্রী। অভিযুক্ত জাকির বশিকপুর ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি। ভুক্তভোগী ওই নারী ও স্থানীয়রা জানান, বশিকপুর-পার্বতীনগর দুই ইউনিয়নের সীমান্তবর্তী সোনাপুর গ্রামে ওই বিধবার ফসলী জমি। বিধবা ওই নারীর কোন অনুমতি না নিয়ে ফসলী জমি থেকে বিএনপি নেতা জাকির মাটি বিক্রি করেন সাবেক ইউপি সদস্য বাচ্চুর কাছে। জাকির বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় ভয়ে কেউ কথা বলতে সাহস পাচ্ছে না বলে জানান ওই নারী ও স্থানীয়রা। এঘটনার খবর পেয়ে এই প্রতিবেদক ঘটনাস্থলে গিয়ে খবর সংগ্রহ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাটি লুটের বিষয়ে একটি পোস্ট দেন। স্বল্প সময়ে এনিয়ে এলাকায় শুরু হয় তোলপাড়। নেটিজেনরা বলছে, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর জাকির এলাকায় এসে মানুষের হাঁস-মুরগী চুরি করে বনভোজন, সালিশের নামে বাণিজ্য, ডিস ব্যবসা দখলসহ নানা অভিযোগের ফিরিস্তি কমেন্ট করে জানান ওই এলাকার অনেকেই। মাটি ক্রেতা বাচ্চু বলেন, চল্লিশ হাজার টাকার বিনিময়ে তিনি মাটি কিনেছেন। এদিকে অভিযুক্ত জাকির বলেন, সংবাদটি প্রকাশ করা হলে তিনি মামলার হুমকি দেন এই প্রতিবেদককে। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাম ভাঙ্গিয়ে এধরনের কর্মকান্ড করায় স্থানীয়রা জাকিরের বিচার দাবি করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com