1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ইরাকে খামেনির শোক মিছিলে ২৩ লাখের বেশি মানুষের অংশগ্রহণ জুলাইযোদ্ধা হওয়ার প্রায় ২০০টি আবেদনই ভুয়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ

লক্ষ্মীপুরে ‘ম্যাক ওয়ার্ল্ড’ দোকানে মোবাইল কোর্ট, ৪০ হাজার টাকা জরিমানা

শরীফ হোসেন 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর, সোমবার (০৫ জানুয়ারি ২০২৬):

লক্ষ্মীপুর শহরের তিতাখাঁ মসজিদের বিপরীতে অবস্থিত ‘ম্যাক ওয়ার্ল্ড’ নামক একটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার পরিচালিত এ অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, পণ্যে অবৈধ লেবেলিং, নকল পণ্য মজুদ, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রয় এবং মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ভোক্তাদের প্রতারণার প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে মোট ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তাদের অধিকার সুরক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়।
জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com