1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

লক্ষ্মীপুরে রাজনৈতিক প্রতিহিংসায় প্রবাসীর ভাইকে মারধর

মুশফিকুর রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে রাজনৈতিক প্রতিহিংসায় আবদুল মুকিত (৪২) নামে এক যুবককে মারধর করেছে দুবৃর্ত্তরা। এসময় স্থানীয়রা গুরুতর আহতবস্থায় মুকিতকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। এর আগে আওয়ামীলী কর্মীদের হুমকিতে মুকিতের ভাই শামিম এলাকা ছাড়া হয়ে দীর্ঘদিন থেকে প্রবাসে জীবনযাপন করছে। স্থানীয়রা বলছে, মুকিত ও তার পরিবার বিএনপি সমর্থন করায় আওয়ামীলীগ কর্মীদের হামলার শিকার হয়েছে একাধিকবার। সোমবার দুপুরে মুকিত ও তার পরিবার নির্যাতনের বিষয়টি নিশ্চিত করেন।
আহত আবদুল মুকিত সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের হালিম মাস্টার বাড়ির বাসিন্দা আবদুল কাদেরের ছেলে। আহত মুকিত জানায়, আওয়ামীলীগের দুবৃর্ত্তরা তার কাছে তার প্রবাসী ভাইয়ের অবস্থান জানতে চান। তিনি তার ভাইয়ের বিষয়ে কিছুই না বলায় নিষ্ঠুরভাবে তাকে মারধর করে। এসময় তার পরিবারকে হত্যার হুমকিও দেন ওই দুবৃর্ত্তরা। তবে মুখোশ থাকায় তিনি কাউকে চিনতে পারেননি। আহতের বড় আব্দুল মোক্তাদির বলেন যে, আওয়ামীলীগ এবং শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়েছেন, কিন্তু তাদের কর্মীরা এখনও তান্ডব চালাচ্ছে। তারা এখন তাদের বিরোধী দলকে দোষারোপ করে প্রতিশোধ নিচ্ছে। আমার ছোট ভাইকে তারা হুমকি দিয়েছিল, তাই তাকে দেশ ছাড়তে হয়েছে। বিএনপি সমর্থন করার দায়ে এখন আমাদের পরিবারের বাকি সদস্যদের তারা হামলা করছে। লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, গুরুতর আহত মকিমের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহৃ রয়েছে। সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, এঘটনায় থানায় এখনো কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com