1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

লাখাইয়ে চলছে গরু চুরির হিড়িক। থামছে না গরু চুরি

পারভেজ হাসান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

লাখাই উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকের গোয়াল থেকে রাতের আধারে গরু চুরি যেন থামছেই না। কয়েকদিন পরপরই শোনা যাচ্ছে গরু চুরির খবর। কৃষকগণ রাতের পর রাত পাহারা দিয়েও স্বস্তি মিলছে না চোরের হাত থেকে। চোরদের আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকার মানুষ। প্রতিরাতেই কোনো না কোনো এলাকায় হানা দিচ্ছে সংঘবদ্ধ চোরের দল। গভীর রাতে গোয়াল ঘর থেকে গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। আর এসব ঘটনায় খুব কম সংখ্যক মামলাই রেকর্ডভুক্ত হয়। লাখাইয়ের ৬টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রতিদিন রাতের অন্ধকারে ঘটছে গরু চুরির ঘটনা। উপজেলার পূর্ব সিংহ গ্রামের আলমগীর মিয়ার গোয়াল ঘর থেকে মঙ্গলবার (৪মার্চ) দিবাগত রাত ২ ঘটিকার সময় সারে তিন লক্ষাধিক টাকা মূল্যের ৩ টি গরু গোয়াল ঘরে দরজা ভেঙ্গে নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল। পরে বিষয়টি আচ করতে পেরে ঐকৃষকসহ স্থানীয় লোকজন গরু চোরদেরকে ধাওয়া দিয়েও রক্ষা করতে পারেনি ওই গরু গুলো কে। এই ঘটনার ঠিক ৩দিন পূর্বে শনিবার (১লা মার্চ) দিবাগত রাতে সিংহ গ্রাম নামক এলাকার কৃষক জানু মিয়ার ২ টি গুরু নিয়ে যা সংঘবদ্ধ চুর চক্র। শুধু তাই নয় উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের  ছুরে রহমান মিয়ার গোয়ালঘরে ২টি গাভী ও ১টি ষাঁড় গরু ছিল। এই গরুগুলো ঘরের পাশে গোয়াল ঘরে বেঁধে রাখা ছিল। পরে গরুগুলো গোয়ালঘর থেকে নামাতে গিয়ে কৃষক ছুরে রহমান  দেখে একটি গরুও গোয়াল ঘরে নেই। ৩টি গরুই গরু চোর চক্র রাতে চুরি করে নিয়ে গেছে। এব্যাপারে কথা হলে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী বলেন, গরু চুরির বিষয়ে কেউ আমাদেরকে অবগত করেননি,  অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে, টহল জোয়ার নিয়মিত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com