1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিচারাধীন জমির ৫২ গাছ কেটে নেওয়ার অভিযোগ চাচাতো ভাইয়ের বিরুদ্ধে নৈতিকতা ও সামাজিক সচেতনতায় ইমামদের ভূমিকা জোরদারের আহ্বান উল্লাপাড়ায় নদীতে গোসল করতে বৃদ্ধা নিখোঁজ, দুই দিন পর মরদেহ উদ্ধার তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই: মির্জা ফখরুল ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ সদরের প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন রাজশাহী নগর উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এর সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামানএর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল অল্পের জন্য বাঁচলেন ইসরাইলি মেজর জেনারেল পীরগঞ্জ উপজেলা প্রধান মন্ত্রীর বিশেষ শিক্ষা বৃত্তি চেক হস্তান্তর বিতর্ক পেরিয়ে আরও শক্তিশালী রুমিন ফারহানা বগুড়ায় ইসলামী ব্যাংকে কলম বিরতি পালন

লাখাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দফায় দফায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২০।

parvaj hasan
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৪৭ বার পড়া হয়েছে

লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামের জমি সংক্রান্ত বিরোধীদের জের ধরে  দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত হয় প্রায় ২০ জন।

জানা যায়, ২০ ফেব্রুয়ারি উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মোঃ রেজু মিয়া, শহীদ মিয়া, জালাল মিয়া গং এবং একই গ্রামের সাবেক মেম্বার করছু মিয়া গং দের মধ্যে জমি নিয়ে বিরোধের জের ধরে বিকেল সাড়ে ৩ টার দিকে এক সংঘর্ষের ঘটনা ঘটে।এ সময় রেজুমিয়া গং মিলে করছু মিয়া গং এর কিছু বাড়িঘর ভাঙচুর করে। এ সময় খবর পেয়ে লাখাই থানা পুলিশ গিয়ে ঘটনা নিয়ন্ত্রণ আনে।এ সময় উভয় পক্ষের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরদিন ২১ ফেব্রুয়ারি সকাল ৮ ঘটিকার সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবার সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা পরে এ সংঘর্ষ  নিয়ন্ত্রণে আনেন।এবং ঘটনাস্থল থেকে ১১ জন কে গ্রেফতার করে লাখাই থানা পুলিশ। এ সময় আহত হয়, কাজল মিয়া(৪৮), শামসু মিয়া(৩৫)হাজী জানে আলম(৬০), আকরাম (২৪) ,মিজান(৩০), জাহাঙ্গীর, তানজিলা(২১) সহ ২০ জন। আহতদেরকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হসপিটালে চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রেরণ করা হয়। এবং আহত কাজল মিয়াকে ঢাকা হসপিটালে প্রেরণ করা হয়। এব্যাপারে লাখাই থানা ওসি বন্দে আলীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন জমি সংক্রান্ত বিরোধীদ নিয়ে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে নারী সহ প্রায় ২০ জনে আহত হয়। এবং ঘটনাস্থলে ১১ জনকে গ্রেফতার করেছি আমরা তাদেরকে আগামীকাল আদালতে সোপর্দ করব।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com