1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

লামায় তামাক চাষি-শ্রমিকসহ ৯ জনকে অপহরণ

আসাদুজ্জামান হাসান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

বান্দরবান জেলার লামা উপজেলায় দুই তামাক চাষি ও ৭ জন শ্রমিকসহ ৯ জনকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ এপ্রিল) ভোর রাতে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি লেমুপালং এলাকার তামাক চাষি আল আমিন ও ভুট্টোর খামারবাড়ি থেকে তাদের অপহরণ করা হয়। তাৎক্ষণিকভাবে অপহৃত তামাক শ্রমিকদের নাম পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করেন লামা থানার ওসি তোফাজ্জল হোসেন। তিনি বলেন, অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম উদ্ধার অভিযানে নেমেছে। মুক্তিপণের দাবিতে এই অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত ১৪ ও ১ জানুয়ারি একই এলাকা থেকে দুই দফায় ১৪ জন তামাক শ্রমিক এবং ১৬ ফেব্রুয়ারি উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গয়ালমারা এলাকা থেকে ২৬ রাবার বাগান শ্রমিককে অপহরণের পর মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয় সন্ত্রাসীরা। একের পর এক অপহরণের কারণে দুর্গম পাহাড়ি এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে জানান গজালিয়া ইউপি চেয়ারম্যান উশৈথোয়াই মার্মা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com