1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

লালপুরে ভরাট উত্তোলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪

মোঃ আল-বেরুনী
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে
নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধভাবে ভরাট উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ জুন) রাত পৌনে ১০টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া কয়লার ডর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেেন- মোহরকয়া গ্রামের বশের মন্ডলের ছেলে সফের মন্ডল (৬০), তাঁর ছেলে মামুন (২৭), মুকাই মন্ডলের ছেলে আব্দুল মান্নান এবং আবুল মন্ডলের ছেলে সামসুল (৩০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার আবুল মন্ডলের ছেলে জাফিরুল (৩৫) পদ্মা নদীর চর থেকে ভরাট উত্তোলন করে সফের মন্ডলের জমির ওপর দিয়ে জোরপূর্বক বালু বহন করছিলেন। এসময় সফের তাকে বাধা দিলে উভয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে দুই পক্ষের অন্তত চারজন আহত হন। পরে আহতদের রাতেই উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা বলে জানা গেছে।
এবিষয়ে লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: মমিনুজ্জামান বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com