1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

লালপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু

মোঃ আল-বেরুনী
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

‎নাটোরের লালপুরে মাইক্রোবাসের ধাক্কায় এরশাদ আলী (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

‎শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার লালপুর ইউনিয়নের চিনিবটতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত এরশাদ আলী উপজেলার লালপুর ইউনিয়নের বালিতিতা ইসলামপুর (মহেশপুর) গ্রামের মৃত দুখু কসাইয়ের ছেলে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর-বাঘা মহাসড়কে রাজশাহী থেকে কুষ্টিয়াগামী (ঢাকা মেট্রো চ ৫১-৫৮৭৫) একটি হাইস মাইক্রোবাস সজোরে এরশাদের ভ্যানকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। এসময় গাড়ির চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

‎ঘটনার পর স্থানীয়রা ঘাতক মাইক্রোবাস ও চালককে আটক করে। পরে পুলিশ এসে চালককে থানায় নিয়ে যায়। আটককৃত চালক হলেন নওগাঁ সাপাহারের অনাথপুর গ্রামের মো. আব্দুল আজিজের ছেলে মো. হারুন অর রশিদ (৩৫)।

‎লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com