1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

লালমনিরহাটে ব্যাটারিচালিত রিকশা উল্টে নিহত ২জন আহত ১ জন

শাহজাহান সুমন 
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে
লালমনিরহাটে ব্যাটারিচালিত রিকশা উল্টে নিহত ২জন।লালমনিরহাটে ব্যাটারিচালিত রিকশা উল্টে নিহত ২জন। মহিষখোচা বাজার থেকে যাত্রী নিয়ে ব্যাটারিচালিত রিকশাটি আদিতমারীর দিকে যাচ্ছিল। লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক নারী যাত্রী। শনিবার সকালে উপজেলার মহিষখোচা বাজার–আদিতমারী বাইপাস সড়কের আনছার খাঁর পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন আদিতমারী থানার ওসি আলী আকবর।নিহতরা হলেন- মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া ব্রমত্তর গ্রামের মৃত তালেব্বর রহমানের ছেলে বকুল মিয়া (৬০) এবং একই ইউনিয়নের কচুড়ুমা বারহাত কালী এলাকার মেছের আলীর জামাতা আতিকুল ইসলাম আতিক (৩৫)।
ওসি আলী আকবর দৈনিক গণকন্ঠ বলেন  “মহিষখোচা বাজার থেকে যাত্রী নিয়ে ব্যাটারিচালিত রিকশাটি আদিতমারীর দিকে যাচ্ছিল। আনছার খাঁর পুকুরপাড় এলাকায় পৌঁছালে রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। “এতে ঘটনাস্থলেই আতিকুল ইসলাম মারা যান। আহত বকুল মিয়াকে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।” এছাড়া এ ঘটনায় আহত নারী যাত্রী বর্তমানে চিকিৎসাধীন আছেন বলে জানান ওসি আলী আকবর।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com