1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

লায়ন্স ক্লাবের শীতবস্ত্র উপহার পেল অসহায় শীতার্থরা

ওমর ফারুক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) বিকালে পৌর শহরের বাগবাড়ি এলাকায় এ কর্মসূচি পালন করে লায়ন্স ক্লাব অব লক্ষ্মীপুর সিটি। সপ্তাহব্যাপী এ আয়োজনের দ্বিতীয় দিন (আজ) অর্ধশতাধিক দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব লক্ষ্মীপুর সিটির প্রেসিডেন্ট অধ্যাপক লায়ন আ.হ.ম মোশতাকুর রহমান, ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ হাবিবুর রহমান সবুজ, লক্ষ্মীপুর সেবা ফার্মেসীর স্বত্বাধিকারী লায়ন মো. ইসমাইল হোসেন, সহকারী ট্রেজারার লায়ন ফিরোজ উদ্দিন হাওলাদার, সাংবাদিক রাজিব হোসেন রাজু, ফরহাদ হোসেনসহ আরও অনেকে।

লায়ন্স ক্লাব অব লক্ষ্মীপুর সিটির প্রেসিডেন্ট  অধ্যাপক লায়ন আ.হ.ম মোশতাকুর রহমান বলেন, আমরা বিগত দিনে বিভিন্ন দুর্যোগে জেলার অসহায় মানুষদের পাশে ছিলাম। তারই ধারাবাহিকতায় শীতে উষ্ণতা দিতে অসহায় ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করছি। সপ্তাহব্যাপী চলমান এ কার্যক্রমটির মাধ্যমে ৫ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করবো আমরা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com