এক নারী যাত্রীর ব্যাগ ছিনতাই ছেষ্টা চালিয়ে পালিয়ে যাওয়ার সময় ধরা খেলো অটোরিকশা চালক বেশে দুই ছিনতাইকারী। রবিবার সকাল ১১টার সময় ছাগলনাইয়া দক্ষিন কহুমা হাজারি পুকুর এলাক থেকে আটকরা হলো।ছাগলনাইয়া উপজেলা পুর্ব পাঠান নগর গ্রামের মো: মোস্তফা ছেলে মোশারফ হোসেন শাহিন এবং একই গ্রামের শাহজানানের ছেলে মেহেদি হাসান।তাদের সঙ্গে ইসমাইল নামের অপর ছিনতাইকারী পালিয়ে যায়। পুলিশ ও স্হানীয় সুত্র লোকজন জানান ঢাকা চট্টগ্রাম মহা সডক লেমুয়া কাজিরদীঘি এলাকা থেকে মুহুরী গঞ্জগামী সি এন জিতে উঠে এক নারীযাত্রী।তখন গাডীতে থাকা চালক ছাডা যত্রী বেশে দুই যুবক বসাছিল। মুহুরিগঞ্জ ব্রিজ এর কাছাকছি আসার পর সি এনজিতে থাকা যুবক মহিলাটির ব্যাগ নিয়ে টানাটানি করে,এক পর্যায় মহিলা সাথে ধস্তাধস্তী হয়।যুবক ও সি এন জি ড্রাইভার মহিলাকে নামিয়ে দিয়ে তারা গাডি নিয়ে মুহুরিগঞ্জের দিকে চলে যায়। পরে ঐ মহিলা পিছন থেকে আসা অপর গাডিতে উঠে তাদের পিছু নেন।ছিনতাই কারীরা ভুলে মুহুরীগঞ্জের হাইওয়ের স্ট্যান্ড দিয়ে ছাগলনাইয়া দিকে যাওয়ার চেষ্টা করে।পরে রেললাইন দেখে পেছনে ফেরার সময় ঐ নাটী যাত্রী তাদের দেখে ছিনতাইকারী বলে চিৎকার করে করতে থাকেন।তখন লোকজন তাদেরকে আটক করে ফাজিলপুর মুহুরীগঞ্জ হাইওয়ে থানার এস আই মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন দুই ছিনতাইকারী স্বীকার করেছে তারা ছিনতাই এর সাথে জডিত।এবং তারা মাদক ব্যাবসার সাথে জডিত। তাদরকে ছাগলনাইয়া থানায় পাঠিয়েছে তাদর নামে মাদকদ্রব্য আইনে এবংছিনতাই মামলার প্রস্তুতি চলছে।