1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নাহিদের জোড়া আঘাত, পাওয়ার প্লেতে নিউজিল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ মঙ্গলবার এসএসসি পরীক্ষা শুরু, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪টি নির্দেশনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অ*ভি*যা*নে ‌দুই মাদক ব্যবসায়ী গ্রে’ফ’তা’র কেন্দুয়ায় ব্রি ধান ৮৮ বীজে মিশ্রণে ক্ষতিগ্রস্ত কৃষক: প্রতারণার অভিযোগ বীজ ব্যবসায়ির বিরুদ্ধে শতবর্ষের খাল দখলে বন্ধ পানিপ্রবাহ, জলাবদ্ধতায় চরম দুর্ভোগে ঈশ্বরগঞ্জের নাগরিকবৃন্দ কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে একাডেমিক ভবন ও ছাত্রাবাসের উদ্বোধন তারাগঞ্জে জ্বালানি সংকটে জনজীবন অতিষ্ঠ; ফুয়েল কার্ডে মিলছে না কাঙ্খিত সেবা মহাখালীতে রাজউকের নকশা তোয়াক্কা না করেই বহুতল ভবন: জননিরাপত্তা চরম ঝুঁকিতে বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিগত ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতায় দেশ অনেকটা পিছিয়ে আছে: স্বাস্থ্যমন্ত্রী

লোহাগাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদ’র বর্ধিত সভা অনুষ্ঠিত

সুমন মজুমদার, চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের  লোহাগাড়া উপজেলায় ২৯ আগস্ট (শুক্রবার) বিকেলে ২নং আমিরাবাদ ইউনিয়ন পরিষদ হল রুমে আসন্ন শারদীয় দূর্গাপুজা সুসম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মৃনাল দাশ (মিলন মেম্বার)’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক বাবলু শংকর নাথ’র সঞ্চালনায় এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং  আমিরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাষ্টার জাহাঙ্গীর আলম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বাংলাদেশ,  লোহাগাড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো: হাসান। সভায় অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা শিক্ষক সুনীল কুমার চৌধুরী (বিএসসি),উপদেষ্টা সুভাষ চন্দ্র নাথ,উপদেষ্টা শিক্ষক অসীম কুমার দাশ,উপদেষ্টা প্রসেনজিৎ পাল, উপদেষ্টা শিবপদ চৌধুরী ও জন্মাষ্টমী উদযাপন পরিষদ লোহাগাড়া শাখার উপদেষ্টা ও পূজা পরিষদের সিনিয়র কার্যনির্বাহী সদস্য শিক্ষক ও কলামিস্ট সুমন মজুমদার হিরো প্রমূখ। সভার শুরুতে শ্রীমদ্ভগবদগীতা পাঠ করেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও পূজা পরিষদের সহ- সাংগঠনিক সম্পাদক  সাংবাদিক খোকন সুশীল। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,পূজা চলাকালীন আমাদের আমিরাবাদ ইউনিয়নের প্রত্যেকটা পূজামন্ডপে নিরাপত্তা জোরদার করা হবে এবং সার্বক্ষণিক আপনারা আমার সার্বিক সহযোগিতা পাবেন। জামায়াত ইসলামী বাংলাদেশ, আমিরাবাদ ইউনিয়ন শাখার আমীর অধ্যাপক মোঃ হাছান বলেন, গত বছরের মত এ বছরও আমি আমিরাবাদ ইউনিয়নের প্রত্যেক পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবো।এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সহ-সভাপতি শিক্ষক খোকন কান্তি নাথ,সহ-সভাপতি শিক্ষক নরেন দাশ,যুগ্ম সাধারণ সম্পাদক কাঞ্চন আচার্য্য,যুগ্ম সাধারণ সম্পাদক ডা: রাজিব রুদ্র,অর্থ সম্পাদক প্রভাষক অনুপ দাশগুপ্ত,সহ-প্রচার সম্পাদক শিক্ষক বাবলু কান্তি হাজারী, গণসংযোগ সম্পাদক সৈকত নাথ,সহ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক প্রভাষক রিটন সুশীল,সমাজকল্যাণ সম্পাদক শিক্ষক বাবু দাশ, সহ-সমাজকল্যাণ সম্পাদক সুজন দাশ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট প্রতাপ পাল,পূজা বিষয়ক সম্পাদক ডা: সুকুমার দেবনাথ, কার্যনির্বাহী সদস্য রবিশংকর দাশ,সদস্য পার্থ সারথী দাশ যীশু, সদস্য নয়ন দাশ, সদস্য রনজিত দাশ নটু, সদস্য ডা: সুধীর রঞ্জন নাথ,সদস্য শিক্ষক জুয়েল দাশ ও সদস্য পুলক মজুমদারসহ উপজেলার ৯ ইউনিয়নের ১১১ টি পূজামন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আগামী ২৮ সেপ্টেম্বর থেকে আরম্ভ হতে যাওয়া ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com