1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

লোহাগাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ৩ মোটরসাইকেল আরোহী নিহত

সুমন মজুমদার, চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামে লোহাগাড়ার পদুয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ২৫ জুলাই (শুক্রবার) বিকেলে উপজেলার পদুয়া সিকদার দিঘীরপাড় এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় সড়কের পাশের গলি থেকে একটি সিএনজি অতর্কিতভাবে মহাসড়কে উঠে গেলে চট্টগ্রাম অভিমুখী দ্রুতগতির মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি কক্সবাজার অভিমুখী একটি গরু বোঝাই ট্রাকের নিচে ডুকে পড়লে মুহূর্তেই চাকার সাথে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ২ আরোহীর মৃত্যু হয়। অপর আরোহীকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। নিহতরা হলেন সাতকানিয়া উপজেলার বারদোনা মৌলভি পাড়ার সিদ্দিক আহমদের পুত্র মো: মামুন (৩১) ও মো: হুমায়ুন (৩৬) এবং একই উপজেলার করইয়ানগর এলাকার আব্দুস সাত্তারের পুত্র  মনির হোসাইন (৪০)। জানা যায় মামুন ও হুমায়ন আপন ভাই এবং মনির হোসাইন তাদের মামা হয়। লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম ইনচার্জ আজাদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর শুনে ফায়ার সার্ভিস স্টেশনের একটি টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহগুলো উদ্ধার করে পদুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ওই সময় বাংলাদেশ সেনাবাহিনী লোহাগাড়া ক্যাম্পের সদস্যরাও উদ্ধার তৎপরতায় অংশগ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান,নিহতদের লাশ আইনি পক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কবলিত গাড়ী দুটি থানা হেফাজতে আনা হয়েছে। ঘাতক ট্রাক ড্রাইভার পলাতক রয়েছে, তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com