1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

শহিদুল-আল আমিনের বোলিং তোপে উড়ে গেল বরিশাল

ওমর ফারুক
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে

বিপিএলের ফাইনালের দিন বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। পূর্ণাঙ্গ সফরে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডের পাশাপাশি দুটি টেস্ট ম্যাচও খেলবে দুই দল। সিরিজের কোনো ম্যাচ হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে না।

তবে এসব ছাপিয়ে আবার আলোচনায় সাকিব আল হাসান। টাইগারদের সব ফরম্যাটের এই অধিনায়ককে টি-টোয়েন্টি সিরিজে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। গুঞ্জন উঠেছে, সাকিব নাকি ছুটি চেয়েছেন।

আজ মঙ্গলবার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে দেখতে তার বাসায় গিয়েছিলেন বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়েছিল সাকিবের ছুটি চাওয়ার বিষয়টি নিয়ে। জবাবে পাপন বলেন, ‘আমি এরকম কোনো কথা শুনিনি।’ এরপর জোর দিয়ে আবারও বললেন, ‘এরকম কোনো কথাই শুনিনি।’

চোখ নিয়ে মাস খানেক ধরে বেশ ভুগছেন সাকিব আল হাসান। একাধিক দেশে ডাক্তার দেখিয়েও কিছুতেই যেন কিছু হচ্ছিল না। চোখের সমস্যার প্রভাব পড়ছিল তার খেলাতেও। বিপিএলের চলতি আসরে ব্যাট হাতে রান পাচ্ছিলেন না।

মাঠের বিবর্ণ পারফরম্যান্সের সময়টাতে গেল কিছুদিন মিরপুর কিংবা সিলেট যেখানেই খেলা হয়েছে দুয়োধ্বনিও শুনতে হয়েছে। এর মধ্যেই আজ রানে ফেরার আভাস মিলল তারকা এই অলরাউন্ডারের ব্যাটে। দুর্দান্ত ঢাকার বিপক্ষে মাঠে নেমে আজ ৩৪ রানের ইনিংস খেলেছেন তিনি।

উল্লেখ্য, লঙ্কানদের আসন্ন সফর শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। আগামী ৪, ৬ ও ৯ মার্চ যথাক্রমে তিনটি টি-টোয়েন্টি হবে সিলেটে। এরপর তিনটি ওয়ানডে খেলতে দু’দল চট্টগ্রামে উড়াল দেবে। ৫০ ওভারের ম্যাচগুলো হবে যথাক্রমে ১৩, ১৫ ও ১৮ মার্চ।

শেষদিকে টেস্ট ফরম্যাটের ম্যাচগুলো ভাগ করে অনুষ্ঠিত হবে সিলেট ও চট্টগ্রামে। ২২-২৬ মার্চ প্রথম টেস্ট হবে সিলেটে। এরপর ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল দ্বিতীয় টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে গড়াবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com