1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

শার্শায় মাদ্রাসার সভাপতি কর্তৃক শিক্ষককে বেধড়ক মারধর

কিশোর কুমার দেবনাথ 
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ২৭৯ বার পড়া হয়েছে
যশোরের শার্শা উপজেলায় আলিমুজ্জামান (৫০) নামে এক মাদ্রাসা শিক্ষককে পিটিয়ে যখম করেছে প্রতিষ্ঠানের সভাপতি ও তার লোকজন। ২১ জানুয়ারি রবিবার দুপুরে উপজেলার লাউতাড়া রাবেতাতুল ঊল্লুম দাখিল মাদ্রাসার সুপারের কক্ষে সভা চলাকালিন সময়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত শিক্ষক আলিমুজ্জামান উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছে। আহত আলিমুজ্জামানের পরিবার জানায়, মাদ্রাসার দাতা সদস্য আলিমুজ্জামান মাদ্রাসার প্রতিষ্ঠাকালিন থেকে চাকুরি করে আসছে। আজ রবিবার দুপুরে মাদ্রাসার সুপারের কক্ষে পরিচালনা পরিষদের সভা চলাকালিন সময়ে নতুন কমিটি গঠন সংক্রান্ত বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে প্রতিষ্ঠানের সভাপতি আকরম হোসেন ও তার সংগীয় লোকজন অতর্কিত হামলা চালিয়ে আলিমুজ্জামানকে বেধড়ক মারপিঠ করে রক্তাক্ত ও যখম করে। এসময় মারধরের একপর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এব্যাপারে মাদ্রাসা সুপার ওবাইদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহত শিক্ষক আলিমুজ্জামান হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ফেরার পর বিষয়টি সুরাহা করা হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান চৌধুরী জানান, বিষয়টি আমার জানা নাই। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী বলেন, শিক্ষককে মারধরের ঘটনাটি দুঃখ জনক। এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com