1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

শাহজাদপুর সাবেক যুবদল কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

জি,এম স্বপ্না
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের শাহজাদপুরে বসার জন্য বাঁশের মাচাল বানানোর মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিপুল (৪০) নামের এক যুবদল কর্মীকে নিজ বাড়ির সামনে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারিকুল, রেজা, সাদ্দাম সহ মাদক ব্যবসার সাথে জড়িত বেশকয়েকজন আওয়ামীলীগ কর্মীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় শাহজাদপুর পৌর শহরের ইসলামপুর রামবাড়ি মহল্লায় এই ঘটনা ঘটে। নিহত বিপুল ওই গ্রামের মৃত ময়েজের ছোট ছেলে। সে ২ কন্যা সন্তানের জনক এবং কাপড় ব্যবসায়ী ছিলেন। অভিযুক্তরা ওই মহল্লার আওয়ামীলীগ নেতা মফিজের ছেলে, ভাতিজা ও তাদের লোকজন। জানা যায়, স্থানীয় কয়েকজন যুবক নিহত বিপুলের বাড়ির সামনে দীর্ঘদিন যাবৎ মাদক বিক্রি করতো। এই ঘটনা প্রতিরোধে সেখানে এলাকাবাসীর বসার জন্য সে একটি বাঁশের মাচাল তৈরি করে। এতেই বিপুলের সাথে তাদের বিরোধ তৈরি হয়। নিহত বিপুলের ভাই হাজী নুরুজ্জামান জানান, বিপুল বিএনপি করে বিধায় আওয়ামীলীগ নেতা মফিজের ছেলে মাদক ব্যবসায়ী সাদ্দাম তাকে হুমকি দিয়ে আসছিল। সম্প্রতি বসার মাচাল বানানো কে কেন্দ্র করে তারা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। শুক্রবার সন্ধ্যায় বিপুল বাড়ির সামনে পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এসময় আচমকা বগা মেম্বারের ছেলে শহিদুলের নির্দেশে সাদ্দাম, তারিকুল, রেজা, রুবেল নেতৃত্বে ২০/২৫ জনের একদল সন্ত্রাসী তার উপরে হামলা চালায়। তারা হাসুয়া দিয়ে বিপুলের পায়ে কোপ দেয় এবং হাতুড়ি ও পাইপ দিয়ে পেটাতে থাকে। বিপুলের স্ত্রী অভিযোগ করে বলেন, সন্ত্রাসীদের হামলা থেকে বাঁচতে সে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করেলে তাকে সন্ত্রাসীরা টেনে হিচড়ে বাইরে বের করে পেটাতে থাকে। পরিবারের সদস্যরা বাধা দিলে তাদের উপরেও হামলা চালায় তারা। পরে বিপুল মুমূর্ষু অবস্থায় পড়ে থাকলে সন্ত্রাসীরা তাকে হাসপাতালে নিয়ে যেতে বাঁধা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হলে আহত বিপুলকে প্রথমে স্থানীয় পিপিডি ট্রাস্ট হাসপাতালে, পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। বিপুলের মৃত্যুর খবর ছড়িয়ে পরলে আত্মীয়-স্বজন ও স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলীর নেতৃত্বে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়। এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী বলেন, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে বিপুলের উপরে হামলার ঘটনা ঘটে। পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। ময়নাতদন্তের পর নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com