1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি

শিবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে যুবককে পিটিয়ে হত্যা; গ্রেফতার ৭জন

এনামুল হক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে
বগুড়ার শিবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মাসুদ রানা নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাসুদ রানা (২৮) মির্জাপুর গ্রামের বাসিন্দা মৃত হাসান আলীর ছেলে। এ ঘটনায় নিহতের মা মনোয়ারা বেগম, বোন শেফালি ও চাচাতো ভাই শহিদুলসহ ৮ জন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, নিহত মাসুদ রানার সাথে একই গ্রামের মতিয়ার রহমান মতিনের সাথে এক শতক জায়গা নিয়ে বাড়ির পাশের এক শতক জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল রবিবার দুপুরে আমিন ডেকে ওই জায়গা শালিসের মধ্যমে মাপযোগ করে  মীমাংসার চেষ্টা করে উভয়পক্ষ। তবে মীমাংসা না হওয়ায় অভিযুক্ত মতিয়ার তার অনুসারীদের নিয়ে গতকাল বিকেলে মাসুদ রানা ও তার বাড়ির বাকি সদস্যদের লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করে৷ গ্রামবাসীরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মাসুদ রানা মারা যান৷ খবরটি ছড়িয়ে পরলে অভিযুক্ত দুইজনের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়।
বগুড়ার সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, মাসুদ হত্যায় জড়িত থাকার অভিযোগে ৩ নারীসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ-ভাংচুরের ঘটনায় অভিযোগ সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com