চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। শনিবার দিবাগত রাত ২ টার সময় শিবগঞ্জ উপজেলার কানসাট-ভোলাহাট আঞ্চলিক সড়কের মোবারকপুর ইউনিয়নের দাইপুখুরিয়া ঈদগাহ মাঠ এলাকায় ডাকাতি’র প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফারকৃতরা হলো- শিবগঞ্জ উপজেলা শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের মিজানুর রহমানের ছেলে গোলাম রাব্বানী (২২), একই গ্রামের মোঃ গুদু আলীর ছেলে মিলন (২৫), এবাদুল হকের ছেলে মোঃ সানাউল(১৯), শফিকুল ইসলামের ছেলে পলাশ আলী (১৯), মনিরুল ইসলামের ছেলে মিনহাজ আলী (১৯) ও মোঃ ভুটু আলীর ছেলে মইন হোসেন (১৯)।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাধ জানান, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ইতিপূর্বে আরো কয়েকজন ডাকাত সদস্যকে আটক করা হয়েছিল আজ ৬ জনকে আটক করা হয়েছে৷ এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, শিবগঞ্জে “বেড়েই চলেছে ডাকাতির ঘটনা” শীর্ষক শিরোনামে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের পর নড়েচড়ে বসে শিবগঞ্জ থানা পুলিশ। এরই প্রেক্ষিতে শনিবার দিবাগত রাতে ডাকাত দলের ওই ৬ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়।