1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী

শিবচরে এক্সপ্রেসওয়েতে ভয়াবহ ত্রিমুখী দুর্ঘটনা

অপি মুন্সী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে
পদ্মা সেতুর ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুইজন, আহত আরও দুইজন। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে কুতুবপুর সীমানা এলাকায় ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফরিদপুরের সালথা উপজেলার মাসুদ বিশ্বাস (৫৫) ও ফিরোজা বেগম (২৮)। তাঁরা মাইক্রোবাসে করে ঢাকায় যাচ্ছিলেন বলে নিশ্চিত করেছে হাইওয়ে পুলিশ।
শিবচর হাইওয়ে থানার সূত্রে জানা যায়, ভোরে ফরিদপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস সামনে থাকা কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তেই পেছনে থাকা একটি বাস সেই মাইক্রোবাসে ধাক্কা দিলে চূর্ণ-বিচূর্ণ হয় যানটি। ঘটনাস্থলেই প্রাণ হারান মাসুদ ও ফিরোজা।
আহত দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহন তিনটি বর্তমানে থানায় রয়েছে বলে জানান শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম। ঘটনার তদন্ত চলছে, নেওয়া হচ্ছে আইনি পদক্ষেপ
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com