1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

শিবচরে ডাকাতির চেষ্টা: বাইক আরোহী আহত

মো: অপি মুন্সী
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচর কাঁঠালবাড়ী (৫ নং ব্রীজ) এলাকায় শুক্রবার রাত ১১টায় এক মোটর সাইকেল আরোহীকে অপর এক মোটর সাইকেল থেকে ৩ জন ডাকাত লোহার চেইন দিয়ে আঘত করলে তিনি মাটিতে লুটে পড়েন। এ সময় পেছনে থাকা একটি মাইক্রোবাস চালব এ ঘটনা দেখে ফেললে ডাকাতদল পালিয়ে যায়। পরে স্থানীয়রা কাঁঠালবাড়ী ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সাঈদ বেপারীর নেতৃত্বে আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। তিনি গোপালগঞ্জের আলফাডাঙ্গা উপজেলার কাশিয়ানি বড়ভাগ গ্রামের কবির শেখের ছেলে জনী শেখে (৪৫)। ঢাকায় বসবাস করেন। গ্রামের একটা টিনের ঘর বিক্রি করে ৮০ হাজার সাথে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা করেছিলেন। এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার ইনচার্জ জহুরুল বলেন, অপরাধ চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করবো।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com