মাদারীপুরের শিবচর উপজেলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও নির্বাচনী মতবিনিময় সভা এবং মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) পুরাতন কুতুবপুর ও কাদিরপুর ইউনিয়নে শিবচর উপজেলা বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক শিবচর উপজেলা বিএনপি’র সদস্য,মাদারীপুরে -১,শিবচর উপজেলার ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাসার সিদ্দিকীর উদ্যোগে পুরাতন কুতুবপুর বাজারের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে বেগম জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে দোয়া চাওয়া হয়।তিনি সকল দেশবাসীর প্রতি বেগম জিয়ার জন্য দোয়ার আহবান জানান। যাতে ডেমোক্রেসিস মাদার বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন
তিনি দেশ রক্ষায় খালেদা জিয়ার বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন।
তিনি আরো বলেন ফ্যাসিস্ট হাসিনা সরকার বেগম খালেদা জিয়াকে যেভাবে নির্যাতন করেছে তবুও দেশের মানুষকে ভালবেসে তিনি দেশ ছেড়ে যাননি।
পরে মোনাজাত শেষে এক বিশাল
মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন বাজার প্রদক্ষিণ করে।
মোটরসাইকেল শোভাযাত্রা শেষ তিনি বাজারের ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেন।ও তাদের সকল বিষয়ে খোজখবর নেন।এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
সেসময় তিনি বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন।
এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার অভিমত ব্যক্ত করেন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপির) প্রার্থী হিসেবে ধানের শীষে ভোট চান।
তিনি দেশের সার্বিক উন্নয়নের জন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান।
দোয়া মাহফিল ও গণসংযোগর্্যালিতে আরো উপস্থিত ছিলেন –শিবচর পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক মোঃহাসান আব্দুল্লাহ,পৌর বিএনপি’র সদস্য মেজবা গোমস্তা,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য মেহেদী হাসান, শিবচর পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোঃমহিন বেপারী, উপজেলা যুবদল নেতা আসাদুজ্জামান খান (সুজন), পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক হাবিব দেওয়ান,কাঁঠালবাড়ি ইউনিয়নের আহ্বায়ক প্রার্থী খোকন মাদবর,পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহাত মল্লিক, সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্রদল নেতা হিমেল, উপজেলা বিএনপি নেতা আনোয়ার ব্যাপারী, ও নোয়াব ব্যাপারী,পৌর যুবদল নেতা নীরব গোমস্তা,পৌর যুবদল নেতা রায়হান গোমস্তাসহ বিপুল সংখ্যক উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা।