1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

শেরপুরের ঝিনাইগাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-১

মোঃ জসিম মিয়া
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২৭১ বার পড়া হয়েছে
শেরপুরের ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিন চালিত ট্রলি ও মোটরসাইকেল দুর্ঘটনায় জামাল উদ্দিন নামের ষাটোর্ধ এক ঘোড়া ব্যবসায়ী নিহত হয়েছেন।রবিবার (২২ ডিসেম্বর) বেলা দুইটার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের আহাম্মদনগর বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন জামালপুর জেলার সদর উপজেলার তেলিয়ানপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই উপজেলার পাকুল্ল্যাাহ উত্তর এলাকার আজাহারুলের ছেলে ঘোড়া ব্যবসায়ী মো. মজনু মিয়া (৩৫)।স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বেলা দুইটার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের আহাম্মদনগর বটতলা নামক এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত ট্রলিকে ওভারটেক করতে গিয়ে শেরপুরগামী একটি মোটরসাইকেল দুর্ঘটনার স্বীকার হয়।এ সময় মোটরসাইকেল চালক মজনু মিয়া ও আরোহী জামাল উদ্দিন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরোহী জামাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। নিহত ও আহত দুই ব্যক্তিই ঘোড়া ক্রয় ও বিক্রয়ের ব্যবসা করেন বলে জানা গেছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মো. আল আমিন জানান, গুরুতর আহত অবস্থায় আরো একজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আল আমিন বলেন, দুর্ঘটনার স্বীকার ট্রলি ও মোটরসাইকেল থানায় আটক করা হয়েছে। তবে ট্রলির চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com