1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী

শেরপুরের সীমান্তে বিপুল পরিমাণে ভারতীয় মদ জব্দ

মোঃ জসিম মিয়া
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতীতে আমদানী নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৫৭০ বোতল মদ জব্দ করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৯এপ্রিল) ভোরে উপজেলার বড় গজনী এলাকা থেকে এসব মদ জব্দ করা হয়। জব্দকৃত মদের আনুমানিক বাজার মূল্য ৮লাখ ৫৫হাজার টাকা। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে একদল মাদককারবারি ভারত থেকে চোরাই পথে আমদানী নিষিদ্ধ বিপুল পরিমাণে মাদক গজনীর গভীর জঙ্গল দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এর নেতৃত্বে অন্যান্য অফিসারদের নিয়ে একাধিক ভাগে বিভক্ত হয়ে সীমান্তের বিভিন্ন পয়েন্টে অবস্থান করেন। এসময় মাদক চোরাকারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে বড়গজনী এলাকায় ৫৭০ বোতল বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ ফেলে রেখে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় পুলিশ মদগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, মাদক চোরাকারবারিদের সনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com