1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দিতে রাষ্ট্রপতিকে শিশির মনিরের চিঠি প্রফেসর আব্দুল মান্নান স্যারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ জিয়ানগরে ফ্রি ফায়ার গেম নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের ঘটনায় দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ চুড়ান্ত বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে আলোচনা চলছে এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ, থুথু নিক্ষেপ শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগ: ভারতের সংসদে কালো পোশাকে বিরোধী জোটের প্রতিবাদ ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এগুলো বিকৃত মানসিকতা: তাহেরী পত্নীতলায় ৬৫ পিস ট্যাপেন্টাডলসহ ১ জন গ্রেপ্তার

শেরপুরে শহীদদের স্মৃতিতে সেরুয়া যুব সমাজের ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

সাখোওয়াত শেখ
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৫৭১ বার পড়া হয়েছে

শেরপুরে জুলাই শহীদদের স্মরণে সেরুয়া যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। ২৪ আগষ্ট রোজ রবিবার বিকেলে শেরপুরের ঐতিহ্যবাহী শেরুয়া সেলিমগর ঈদগাহ মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাব্বির আলম নোটন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রদলের সহ-সভাপতি রবিউল আলম (রকি)। তিনি বলেন, ছাত্র ও যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধূলার বিকল্প নেই। সু-স্বাস্থ্যের অন্যতম পূর্বসর্ত খেলাধূলা।
শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিলন হাসানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন,  শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ সরকার, ১০ নং শাহবন্দেগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নুরুল ইসলাম, ছাত্রনেতা রাতুল সরকার ও বজলুর তৌহিদ সাব্বির,১০ নং শাহা-বন্দেগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা জুনাইদ হোসেন জবা, আব্দুল কাদের, রাকিবুল ইসলাম, মোস্তাফিজুর রহমান বাদল,সেরুয়ার বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম  প্রমুখ। উদ্বোধনী খেলায় শুভগাছা ফুটবল একাদশ ও কলেজ রোড ফুটবল একাদশ অংশগ্রহন করে। সার্বিক সহযোগিতায় সৌদি প্রবাসী মোঃ আলমগীর হোসেন যুগ্ন আহবায়ক  ১০ নং শাহা বন্দগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। তিনি ভার্চুয়ালে বলেন খেলাধুলা বিষয়ে যত সাহায্য সহযোগিতা ও অনুদান সব দিতে আমি রাজি। স্থানীয় বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে উপভোগ করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com