1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৮।

রেজাউল করিম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে
শেরপুর জেলা শহরের পৌরসভার পূর্বশেরী অষ্টমীতলা বাসস্ট্যান্ড এলাকায় ২৩ ফেব্রুয়ারি রোববার রাত ১টার দিকে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা, মোটরসাইকেল ও পথচারীদের চাপা দিলে ঘটনাস্থলেই রনি (১২) ও গৌরব (২৫) নামে দুইজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার গভীর রাত ১টার দিকে শেরপুর শহর থেকে জামালপুরে যাওয়ার পথে একটি মাইক্রোবাস পূর্বশেরী অষ্টমীতলা এলাকায় প্রথমে একটি মোটরসাইকেলকে এবং পরে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং মোটরসাইকেলের আরোহী রনি ও গৌরব ঘটনাস্থলেই নিহত হন। সেই সাথে গুরুতর আহত হন মোটরসাইকেলটির চালক শুভ। এসময় মাইক্রোবাসটির ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী আহত হন। আহত শুভ ও নিহতরা নিউমার্কেট কালার ডিজিটাল নামের একটি দোকানের কর্মচারী বলে জানা গেছে। আহতদের মধ্যে মোটরসাইকেল চালক শুভ শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবাইদুল আলম সত্যতা নিশ্চিত করে বলেন, মাইক্রোবাসটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং মাইক্রোবাসটি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এঘটনায় আইনাগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com