1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অপপ্রচার ও গুজব ছড়ানোর শীর্ষে রয়েছে জামায়াত-শিবির: নাছির উদ্দীন নাছির নদী পথে ১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ বাঁচাতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখা বন্ধ করেছে জেলা প্রশাসন ধামইরহাটে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মান্দায় ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে এক কিলোমিটার পাকা সড়কের নির্মাণকাজ উদ্বোধন মহিপুরে দেড় কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাজেটে সবার জন্য ই-হেলথ কার্ড, গঠন হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল

শেরপুর জেলা বি এন পি ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণ মিছিল ও লিফলেট বিতরণ করেন

মোঃ মামুন মিয়া
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৩৭৯ বার পড়া হয়েছে

৩১ দফা বাস্তবায়নের লক্ষে ১৩ জুন বিকালে, শেরপুর জেলা বিএনপির পার্টি অফিসের  সামনে থেকে , গণ মিছিল বের করা হয়, মিছিলটি শহরে বিভিন্ন সড়ক প্রদর্শন করে বিএনপির পার্টি অফিসের সামনে তা অবস্থান করেন ,  উল্লেখ যে, গত ৫ জুন শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষনা করার পর গতকাল ১৩ জুন (শুক্রবার) কেন্দ্রীয় ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে এই গণ মিছিল আয়োজন করা হয়।এ সময় জেলা বিএনপির আহবায়ক কমিটির বিভিন্ন নেতৃবৃন্দরা ও জেলা বিএনপির পদ বঞ্চিত নেতারাও দুপুরের পর থেকে খন্ড খন্ড মিছিলে  একত্রিত হয়ে বিকাল ৫ টার দিকে নিউ মার্কেটে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জমায়েত হয়। ওই সময় প্রায় লক্ষাদিক নেতাকর্মী   সাধারণ জনগণ ও নেতাকর্মীরা এই গণমিছিলে অংশ নেয়। এ সময় জেলা বিএনপির সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক এড. মোঃ জহিরুল হাসান মুকুল, শেরপুর জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ,  উপস্থিত থেকে মিছিলে নেত্রীত্ব দেন,  মো: জয়নাল আবেদীন, যুগ্মসাধারণ সম্পাদক,   জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির,  এবং তার সাথে ছিলেন শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম রাসেল, জেলা ছাত্রদের সাবেক সহ-সভাপতি এবং শেরপুর  জেলা তারেক পরিষদের সদস্য সচিব মোঃসাজ্জাদ খসরু পাপন, জেলা যুবদলের যুগ্ন-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনার, মাহাবুব আলম মাহা,লাভলু,আরিফ সহ আরো অনেক সিনিয়র,জুনিয়র নেত্রীবৃন্দ প্রমুখ। ওই সময় পদ বঞ্চিত নেতাকর্মীরা দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবিরোধি আওয়ামী সরকারের  আমলে মামলা-হামলা থেকে শুরু করে নানা নির্যাতনের কথা তুলে ধরেন, এবং শেরপুর জেলা বিএনপি আহ্বায়ক কমিটিতে অনেক ত্যাগী নেতা কর্মীদের মুল্যায়ন করা হয়নি বলে রাজপথে থাকা ত্যাগী নেতাকর্মীরা দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com