1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দিতে রাষ্ট্রপতিকে শিশির মনিরের চিঠি প্রফেসর আব্দুল মান্নান স্যারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ জিয়ানগরে ফ্রি ফায়ার গেম নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের ঘটনায় দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ চুড়ান্ত বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে আলোচনা চলছে এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ, থুথু নিক্ষেপ শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগ: ভারতের সংসদে কালো পোশাকে বিরোধী জোটের প্রতিবাদ ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এগুলো বিকৃত মানসিকতা: তাহেরী পত্নীতলায় ৬৫ পিস ট্যাপেন্টাডলসহ ১ জন গ্রেপ্তার

শৈশবের স্কুলের প্রেমিকাকেই বিয়ে করলেন সাদিও মানে

আখিকুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৩৯৯ বার পড়া হয়েছে

সৌদি ক্লাব আল নাসরে যোগ দিয়ে সতীর্থ হিসেবে সঙ্গে পেয়েছেন পর্তুগিজ পোস্টারবয় ক্রিশ্চিয়ানো রোনালদোকে। দুজনের দুর্দান্ত বোঝা পড়ায় ভালোভাবেই এগিয়ে যাচ্ছে আল নাসর। এর মধ্যেই এবার জীবনের আরও একটি নতুন অধ্যায় শুরু করেছেন সেনেগালের এই তারকা ফুটবলার। দীর্ঘদিন প্রেমের পর অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

গোপনে বিয়ের কাজ করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্য মানের স্ত্রীর কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে। সেনেগালিজ সংবাদমাধ্যম বলছে, মানের স্ত্রীর নাম আয়শা টাম্বা। মানের জন্মস্থান কাসামানসার বাসিন্দা তিনি। মাডিনগে ভাষায় কথা বলেন তার স্ত্রী।

জানা যায়, কিশোর থাকা অবস্থায় তাদের প্রেম শুরু। স্কুলে থাকাকালীন সময় আয়শার যত্ন নেয়ার পাশাপাশি পড়াশোনার খরচ বহন করতেন মানে। আয়শা সেনেগালের ভালো একটি পরিবারের মেয়ে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই। তিনি একজন স্থপতির বোন

কয়েকদিন আগেই নিজের এলাকা বাম্বলিতে স্টেডিয়াম স্থাপন করে প্রশংসা কুড়িয়েছিলেন মানে। এবার খবরের শিরোনাম হলেন আরও একবার। দীর্ঘদিন প্রেমের পর অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই আল নাসর ফরোয়ার্ড।

প্রেম করলেও মানে নিজের ব্যক্তিগত তথ্য সবসময় মিডিয়া থেকে গোপন রাখতেন। আর এ কারণেই হয়তো তার বিয়েকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে এতো আগ্রহ দেখা যাচ্ছে ভক্তদের। জানা যায়, আয়শা সেনেগালের ভালো একটি পরিবারের মেয়ে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নেই। তাছাড়া তিনি একজন স্থপতির বোন।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com