1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী

শ্রীপুরে উল্টো পথে দুই মেয়েকে নিয়ে স্কুলে যাবার সময় কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক নিহত

সুমন মাহমুদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে
গাজীপুরের শ্রীপুরে দুই মেয়েকে নিয়ে  উল্টো পথে  স্কুলে যাওয়ার সময়  দ্রুত গতির একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে  ঘটনাস্থলেই মাসুদ রানা নামের মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় সাথে থাকা দুই মেয়ে শিশু গুরুতর আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব আলী।
মঙ্গলবার (২২ জুলাই)  দুপুরে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর বাজারে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ রানা (৩৫) উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের জামতলা এলাকার প্রয়াত বোরহান উদ্দিনের একমাত্র ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে নিজের দুই মেয়েকে মাওনা চৌরাস্তা এলাকার একটি স্কুলে নিয়ে যাওয়ার পথে ময়মনসিংহ গামী দ্রুত গতির একটি কাভার্ড ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় ।এসময় মোটরসাইকেল থেকে দূরে ছিটকে পরেন মোটরসাইকেল চালক এবং আরোহী দুই মেয়ে। আর ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয় এবং সাথে থাকা দুই মেয়ে শিশু গুরুতর আহত হয়। আহত দুই মেয়ে  শিশুকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় চালককে আটক করে কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ চলমান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com