1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

শ্রীলংকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

রাইহান উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৩৪৯ বার পড়া হয়েছে

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর চলমান আসরে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে টস জিতে বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত প্রথমে বোলিং বেছে নেয়।

প্রথমে ব্যাট করতে  নেমে শ্রীলংকার ঝড়ো ব্যাটিংয়ের সামনে পাত্তাই পাচ্ছিলো না বাংলাদেশের বোলাররা। নবম ওভারে শ্রীলংকার টপ স্কোরার পাথুম নিশানকা মুস্তাফিজের বলে আউট হওয়ার পর শ্রীলংকান ব্যাটারদের চেপে ধরে বাংলাদেশি বোলাররা। রানের গতি কমে গেলেও সাবাধানি ব্যাটিংয়ে মনোযোগ ছিলো লম্কানদের।

ম্যাচের ১৪ তম ওভারে রিশাদের জোড়া আঘাতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। অল আউটের শম্কা জাগলেও শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১২৪ রান করতে সক্ষম হয় শ্রীলংকা। ১২৫ রানের সহজ লক্ষে ব্যাট করতে নেমে সেীম্য সরকারকে শূন্য হারায় হারায় বাংলাদেশ । আরেক ওপেনার তানজিদ তামিম ও থিতু হতে পারেননি উইকেটে। ৬ রানে ‍২ উইকেট হারিয়ে চাপের মধ্যে থাকা বাংলাদেশ দলে চাপ আরো বাড়িয়ে দেন দলনেতা শান্ত।

১৪ বলে ৭ রান করা শান্ত আউট হওয়ার পর দলের হাল ধরেন লিটন দাশ ও তাওহীদ রিদয়। এক সময় মনে হচ্ছিল সহজে হেসে খেলে ই জয় পেতে যাচ্ছে বাংলাদেশ। হাসারাঙ্গার বলে পর পর তিন ছক্কা হাঁকানো রিদয় ফেরার পর কিছুটা ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। সাকিব-লিটনের বিদায়ের পর শুরু হয় আশা-যাওয়ার মিছিল। এক প্রান্তে দলের আশা হয়ে থাকা মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটেই শেষ পর্যন্ত জয়ের বন্দরে পেীঁছে বাংলাদেশ দল। ম্যাচ সেরা হন রিশাদ হোসেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com