1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

সংসদ নির্বাচনে অংশ নিতে জেলা পরিষদ চেয়ারম্যানের পদত্যাগ

মোঃআহসান হাবীব, সদর উপজেলা প্রতিনিধি, লালমনিরহাট
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৩৪৩ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ আসন থেকে নৌকার মনোনয়ন পাওয়ায় লালমনিরহাট জেলা পরিষদের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন এ্যাডঃমতিয়ার রহমান। তিনি লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সামছুল হক স্বাক্ষরিত এক চিঠিতে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়।
চিঠিতে বলা হয়, মতিয়ার রহমানের পদত্যাগপত্র ২৭ নভেম্বর সরকার কর্তৃক গৃহীত হয়েছে। উক্ত পদটি সরকার শূন্য ঘোষণা করেন। এমতাবস্থায়, জেলা পরিষদ আইন, ২০০০ (২০২২ সাল পর্যন্ত সংশোধিত) এর ১৩(২) ধারার বিধানমতে লালমনিরহাট জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান প্যানেল ক্রমিক (১) মো. তাহমিদুল ইসলাম বিপ্লব, সাধারণ সদস্য, ওয়ার্ড নং-৫ কে আর্থিক ক্ষমতা নির্দেশক্রমে অর্পণ করা হয়।
চিঠিটি লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট প্রেরণ করা হয়। এছাড়াও লালমনিরহাট জেলা প্রশাসক, রংপুর বিভাগীয় কমিশনার সহ সংশ্লিষ্ট দফতর গুলোতে অনুলিপি দেয়া হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com