1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত মাগুরা বেরোইল পলিতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন। কলাপাড়ায় অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আদমদীঘিতে অনিয়মের ইস্যুতে খাদ্যবান্ধব বাতিল ডিলারকে পুনর্বহালের চাপ; বিব্রত প্রশাসন ফরিদপুরে বন্যার আগাম সতর্কতা বিষয়ে দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী: প্রশাসনের অবহেলায় ক্ষুব্ধ এলাকাবাসী নবাবগঞ্জে কড়া নজরদারীতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কুড়িগ্রামে ৫৬ কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী কুয়াকাটায় জেলেকে কুপিয়ে গুরুতর আহত, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

সংস্কারের জন্য একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া দীর্ঘদিন চাই না -আব্দুল আওয়াল মিন্টু

মোঃ জিয়াউর রহমান
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, সংস্কার নিয়ে আমাদের দলের কোন দ্বিমত নাই। কিন্তু সংস্কারের জন্য একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া দীর্ঘদিন চাই না। আমরা সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। একটা দেশ প্রতিনিধিত্বশীল ছাড়া চলতে পারে না। এ কারণে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে।
শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ীর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বড় হিজলী মাদ্রাসা মাঠে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এরআগে রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও আব্দুল আওয়ালের সঞ্চালনায় এ মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও লাল তীর সীডের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, রাজবাড়ী সদর উপজেলা কৃষি অফিসার জনি খান, লাল তীর সীডের জেনারেল ম্যানেজার হারুন অর রশিদ প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বালিয়াকান্দি সরকারী কলেজের সহকারী অধ্যাপক রেজাউল ইসলাম, লাল তীর বীজের ডিলার অসিম শিকদার, কৃষক আব্দুর রাজ্জাক, লাল তীর বীজের ডিলার স্বাধীন খান, আব্দুল হামিদ প্রমুখ। এসময় রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু, সদস্য সচিব অ্যাড. কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জরুল আলম দুলাল প্রমুখ বক্তৃতা করেন।
অন্যান্য  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু, সদস্য সচিব অ্যাড. কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জরুল আলম দুলাল প্রমুখ বক্তৃতা করেন। এসময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম সিকদার পিন্টু, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ আশিক, সাবেক সভাপতি আবুল হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও কৃষকরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com