1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

সখীপুরে আমেনা বেগম(৪০) নামের এক মহিলার লাশ ধান ক্ষেতে পাওয়া গেছে

মো.মারুফ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) সখিপুর উপজেলার পূর্ব ঘোনারচালা এলাকায় ধান ক্ষেতে আমেনা বেগম(৪০) নামের এক মহিলার লাশ পাওয়া যায়। আনুমানিক সকাল ৬ টার দিকে নিহতের মেয়ে তার মাকে খোজাখুজির পর লাশটি তাদের বাড়ির পাশের একটি ধান ক্ষেতে দেখতে পেয়ে চিৎকার করে ডাকাডাকি করলে স্থানীয় লোকজন সেখানে আসে এবং সখিপুর থানা পুলিশকে খবর দেয়। নিহতের মেয়ের কাছে জানা যায় বুধবার রাত আনুমানিক ১০ টার দিকে আমেনা বেগম এর স্বামী প্রবাসী দুলাল হোসেনের সাথে ফোন কলে কথা বলে, দুলাল হোসেন এর ভাই এর বাড়িতে যাওয়ার কথা বলে আমেনা বেগম বাড়ি থেকে বের হয়ে যান। অত:পর আমেনা বেগম এর ছেলে বাড়িতে আসলে তার বোন তাদের চাচার বাড়িতে খোজতে পাঠায়। চাচার বাড়িতে আমেনা বেগমকে না পেয়ে,তার দুই সন্তান ভেবে নেয় তাদের মা হয়তো স্থানীয় ওয়াজ মাহফিল শুনতে গেছেন।পরে তারা ঘুমিয়ে গেলে ভোরে আজান শুনে সজাগ হয়ে দেখতে পায় আমেনা বেগম তখনো বাড়িতে ফিরেনি।তখন আমেনা বেগম এর মেয়ে তার ছেলে পারভেজ কে ডেকে তুলে,বাড়ির আশে পাশে খুজতে বের হলে, তাদের বাফির পাশের ধান ক্ষেতে তার মার লাশ দেখতে পায়। ঘটনাস্থলে সখিপুর থানার অফিসার ইনচার্জ মো:জাকির হোসেন বলেন,আমরা খবর পেয়ে সখিপুর থানা টিম আনুমানিক সকাল ৭ টার আগেই পৌঁছে ঘটনা তদন্ত করে দেখছি,যাদের সন্দেহ মনে হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এবং তদন্ত চলমান আছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com