1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

সন্দ্বীপে ফসলি জমির মাটি কাটায় ২০ হাজার টাকা জরিমানা

মো: এমদাদ হোসেন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সন্দ্বীপে ফসলি জমির মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে উপজেলার মগধরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ছোয়াখালি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সন্দ্বীপ উপজেলা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রিগ্যান চাকমা। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে,উপজেলার মগধরা ইউনিযনের ছোয়াখালি এলাকায় ফসলি জমি থেকে মাটি কাটা হচ্ছে। খবর পেয়ে বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রিপন নামের এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মাটি কাটার ভেকু মেশিনটি ফেলে চালকসহ অন্যরা পালিয়ে যায়। ট্রাকে মাটিসহ রিপনকে এসময় পাওয়া যায় এবং অর্থদন্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা বলেন,ফসলি জমি সংরক্ষণ ও পরিবেশ রক্ষার জন্য প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কৃষিজমির পরিমান দিন দিন কমে যাচ্ছে মর্মে উপজেলা নির্বাহী অফিসার জানান। অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com