1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

সরিষাবাড়ীতে ভারতীয় নাগরিকের বিরুদ্ধে থানায় মামলা।

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ভারতীয় নাগরিক  শুকুর আলী (২৫) অবৈধভাবে বসবাস করার অপরাধে আজ বুধবার দুপুরে  সরিষাবাড়ী থানায় মামলা হয়েছে। সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
শুকুর আলীর বাড়ি ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরের অনুপুটি গ্রামের ওয়াহাব উল্লাহর ছেলে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ভাটারা বাজার এলাকায় গত মঙ্গলবার  রাতে ভারতীয় নাগরিক শুকুর আলী ঘোরাফেরা করতে থাকে। এলাকাবাসীর সন্দেহ হলে শুকুর আলীকে এলাকাবাসী আটক করে পুলিশে খবর দেয়। পরে সরিষাবাড়ী থানা পুলিশ খবর পেয়ে গত বুধবার রাতেই শুকুর আলীকে আটক করে থানায় নিয়ে আসে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে শুকুর আলী বাংলাদেশে প্রবেশ, বৈধ কোন কাগজপত্র ও পাসপোর্ট দেখাতে পারেনি। এ ঘটনায় সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বাদী হয়ে ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আইনের ১১(ক) ধারায় মামলা দায়ের করেন। আজ বুধবার বিকেলে ভারতীয় নাগরিক শুকুর আলীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সরিষাবাটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি চাঁদ মিয়া বলেন, বৈধ কোন কাগজপত্র না থাকায় ভারতীয় নাগরিক শুকুর আলীর বিরুদ্ধে পাসপোর্ট আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন শুকুর আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com