1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী

সরিষাবাড়িতে দলিল বাতিল চেয়ে মামলা

সিফাত
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

জামালপুরে সরিষাবাড়ী উপজেলায় বিলবালিয়া মৌজার ১৪ শতক জমি প্রতারণা করে আলহাজ উদ্দিন মাস্টার সাব কবলা দেন। সাব কবলা দেওয়ায় প্রতিপক্ষ দলিলটি বাতিল চেয়ে আদালতে মামলা করেন। মামলা ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ময়দান ইউনিয়নের বিলবালিয়া গ্রামের মৃত ছইয়ম আলী মন্ডলের চার ছেলে পিতৃক সূত্রে ২১৩২ দাগে ৬১শতক জমির মালিক হয়। সে মতে তৃতীয় পুত্র আলহাজ উদ্দিন তার অপর তিন ভাইকে না জানিয়ে এবং বোন এর কাছে বন্ধক দেওয়া ১৪শতক জমি বন্ধক না ছাড়িয়ে প্রতারণা করে একই গ্রামের রিপন মিয়া ও জীবন মিয়ার কাছে সাব-কবলা বলে বিক্রি করে দেন। ভাগ বাটোয়ারায় পূর্বপশ্চিমে লম্বা লম্বি দখল থাকা সত্বেও তার মন মতো রাস্তা সংলগ্ন উত্তরপশ্চিমাংশে দখল উল্লেখ থাকিবে বলিয়া সবার অজান্তে ১৪ শতক জমি বিক্রি করে দেন। মাঠের বাজার মূল্যের চেয়ে তিনগুণ বেশি মূল্য দলিলে উল্লেখ করে জমি বিক্রি করে দেন। ২০২৫ সালের ২১ জানুয়ারি বিলবালিয়া মৌজার ১৪ শতক জমি সাব কবলা করে দেওয়া হয়। দলিল নং-২৫৮। বিবাদী রিপন মিয়া ও জীবন মিয়া ধান আবাদ না করলেও জমিতে থাকা পাকা ধান রোপণ করেছেন বলে দাবি করেন। একটি ওয়েব পোটালে ধান কেটে নেওয়া হচ্ছে বলে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়। বাদীপক্ষ ফরিদুল ইসলাম বলেন, এই ১৪ শতক জমির দুই পাশে আমাদের তিন ভাইয়ের জমির অবস্থান রয়েছে। অবস্থান থাকা সত্ত্বেও বিবাদী আলহাজ উদ্দিন আমাদেরকে না জানিয়ে প্রতারণা করে তিন গুণ বেশি মূল্যে জমিটি অপর বিবাদী রিপন মিয়াও জীবন মিয়ার কাছে সাপ কমলা বলে বিক্রি করে দেন। তিনি আরো বলেন, আমাদের বাবার জমি আমাদেরকে কিছু না জানিয়ে বা কোন প্রকার জিজ্ঞাসাবাদ না করে বিক্রি করায় আমরা সাব কবলা দলিলটি বাতিল চেয়ে আদালতে মামলা করেছি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com