1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
না ফেরার দেশে পাড়ি দিলেন শিক্ষক আব্দুল আওয়াল মন্ডল- নেত্রকোনা কেন্দুয়ায় বিক্ষোভের ২৪ ঘণ্টা না পেরুতেই নতুন ওসি মোহাম্মদ তরিকুল ইসলামের যোগদান সলঙ্গায় মারুফ হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন পাতাকাটা গ্রামের রাস্তায় মহিষ বেঁধে দখল—চলাচল সম্পূর্ণ বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ মান্দায় জমি বিরোধে সংঘর্ষ: পাল্টাপাল্টি অভিযোগ, আহত ৫ জন চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে কলেজ শিক্ষার্থী আটক আমি যে সময় জেলখানায়, হানজালা সে সময় বিড়াল হয়ে বসে থাকত ফ্যাসিস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়: রাশেদ নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে জরিমানা প্রতিরক্ষা সহযোগিতায় রোডম্যাপ, হালাল–ডিজিটাল অর্থনীতিতে নতুন চুক্তি

সলঙ্গায় মারুফ হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন

জি,এম স্বপ্না
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের সলঙ্গা থানার আমশড়া ফাযিল সিনিয়র মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্র মারুফ হাসানের নির্মম হত্যাকারীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ​রোববার বিকেলে মাদ্রাসা মাঠে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেন মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। গত ৫ এপ্রিল ২০২৪ তারিখে মারুফ হাসানকে তাড়াশ উপজেলার ঝুরঝুরী-লক্ষ্মীপুর  বাজার তালুকদার মার্কেটের পিছনে পুকুরে শ্বাসরোধ করে হত্যা করে লাশটি পাশেই সেফটি ট্যাঙ্কে ফেলে দেয়। পরবর্তীতে র‍্যাব-১২ এর চৌকষ আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ঝুরঝুরি গ্রামের কাউসারকে  গ্রেফতার করে এবং কাওছারের দেখানো সেফটি ট্যাংক থেকে মারুফের মৃতদেহ উদ্ধার হয়।
​মানববন্ধনে বক্তারা নিহত মারুফ হাসানের হত্যাকারী কাওছার হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানান। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠ বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
​মানববন্ধনে মাদ্রাসার অধ্যক্ষ মাও. মিজানুর রহমান বলেন,
​মারুফ আমাদের মাদ্রাসার একজন অত্যন্ত মেধাবী ও শান্ত স্বভাবের ছাত্র ছিল। তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা ঘাতক কাওছার হোসেনের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি।
​মানববন্ধনে অংশ নিয়ে মাদ্রাসার শিক্ষার্থী সুমাইয়া,মিতু ও আবু জাফর বলেন,
​আমাদের সহপাঠী মারুফকে আমাদের মাঝ থেকে কেড়ে নেয়া হয়েছে।আমরা আর কোনো মারুফকে এভাবে হারাতে চাই না। আমরা এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই এবং খুনি কাওছারের ফাঁসি চাই।
এ সময় নিহতের সহপাঠী মানববন্ধনে অংশ নিয়ে খুনি কাওছারের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com