1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিচারাধীন জমির ৫২ গাছ কেটে নেওয়ার অভিযোগ চাচাতো ভাইয়ের বিরুদ্ধে নৈতিকতা ও সামাজিক সচেতনতায় ইমামদের ভূমিকা জোরদারের আহ্বান উল্লাপাড়ায় নদীতে গোসল করতে বৃদ্ধা নিখোঁজ, দুই দিন পর মরদেহ উদ্ধার তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই: মির্জা ফখরুল ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ সদরের প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন রাজশাহী নগর উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এর সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামানএর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল অল্পের জন্য বাঁচলেন ইসরাইলি মেজর জেনারেল পীরগঞ্জ উপজেলা প্রধান মন্ত্রীর বিশেষ শিক্ষা বৃত্তি চেক হস্তান্তর বিতর্ক পেরিয়ে আরও শক্তিশালী রুমিন ফারহানা বগুড়ায় ইসলামী ব্যাংকে কলম বিরতি পালন

সাংবাদিক কে প্রান নাসের হুমকি

এম,এ,মান্নান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৩৬২ বার পড়া হয়েছে

দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা সংবাদদাতা ও নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জনি আহমেদকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সাব-রেজিষ্ট্রি অফিসের নৈশ্য প্রহরীর বিরুদ্ধে। সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় মুঠোফোনের মাধ্যমে এই প্রাণনাশের হুমকির ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই দিনই নিয়ামতপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৪ জুলাই রবিবার সকালে দৈনিক ইত্তেফাক নিয়ামতপুর উপজেলা সংবাদদাতা ও নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ সকালে সাব-রেজিষ্ট্রি অফিসে অতিরিক্ত ফি আদায় এর অভিযোগের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধমে বিষয়টি নিয়ে স্ট্যাটাস দিলে ঐ অফিসের নৈশ্য প্রহরী শাহজামাল বুধু সোমবার ১৫ জুলাই বেলা ১১টায় মোবাইল ফোনের মাধ্যমে সাংবাদিক জনি আহমেদকে বিভিন্ন অকথ্যভাষায় গালিগালাজ ও রেজিষ্ট্রি অফিসে আসলে তাকে মেরে ফেলে দেওয়া হবে বলে হুমকি প্রদান করে।

এছাড়া তাকে চাঁদাবাজ সাজিয়ে তার বিরুদ্ধে মামলা দেওয়া হবে বলেও হুমকি প্রদান করে।ভুক্তভোগী জনি আহমেদ জানান, সাংবাদিকতায় যখন থেকে এসেছি তখন থেকেই মাঝে মধ্যে এমন হুমকি পেয়ে অভ্যস্ত। তাই এখন আর এগুলো গায়ে লাগে না। কিন্তু এবারের বিষয়টি ভিন্ন। শাহজামাল বুধু নিয়ামতপুর উপজেলার বড় বড় রাজনৈতিক নেতাদের সাথে যোগাযোগ রয়েছে বলে নিজেকে দাবী করে। আমার কাছে ঘটনার সময়কার অডিও রেকর্ড করা আছে ।নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ আল মাহমুদ জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com