1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ

সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের বিরুদ্ধে সেবার অনিয়ম ও অসদাচরণের অভিযোগ

মোঃ আরিফুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. সানজিদা আক্তার সেতুর বিরুদ্ধে রোগী ভর্তি না নেওয়া ও অসদাচরণের অভিযোগ উঠেছে।  স্থানীয় সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ আনসারুজ্জামান (রেজুয়ান) এ বিষয়ে সাঘাটার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি আরও জানান, গত ১৫ মার্চ ২০২৫ সকালে এক ব্যক্তি চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসক ডা. সানজিদা আক্তার সেতু রোগীকে ভর্তি ও চিকিৎসা প্রদান না করে অবহেলা করেন।  এছাড়াও রোগীর সঙ্গে তিনি অসদাচারণ করেছেন। একইভাবে ভর্তি না নেওয়ার কারণ জানতে ঐ সাংবাদিক এ চিকিৎসা কর্মকর্তার নিকট কারণ জিজ্ঞেস করলে তার সঙ্গেও অসদাচারণ করেছেন তিনি।  অভিযুক্ত চিকিৎসক ও মেডিকেল অফিসার সেতুর মুঠোফোনে একাধিকবার কল দিয়েও বক্তব্য পাওয়া যায় নি।   এ বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসপাতালের এই চিকিৎসক রোগীদের সঠিক চিকিৎসা না দিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য বেসরকারি ক্লিনিকে পাঠান। এতে সাধারণ রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন।   ভুক্তভোগী ও স্থানীয়রা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান, যাতে সাধারণ মানুষ নিরবচ্ছিন্ন ও সঠিক চিকিৎসাসেবা পেতে পারে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com