ওসি নিজাম উদ্দিনের নেতৃত্বে সাতক্ষীরা ডিবির সফল অভিযান: ৪৯৭ বোতল কোরেক্সসহ দুই ভাই আটক ম
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিজাম উদ্দিন মোল্যার নেতৃত্বে শ্যামনগরের ভেটখালি এলাকায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ কোরেক্স উদ্ধার হয়েছে। শুক্রবার ভোররাতে সুন্দরবন সংলগ্ন ওই এলাকায় অভিযান চালিয়ে ৪৯৭ বোতল কোরেক্সসহ দুই ভাইকে আটক করা হয়।
আটককৃতরা হলো স্থানীয় মোঃ সবুর শেখের দুই ছেলে – মোঃ আলমগীর হোসেন বাবু (৩৫) ও মোঃ জাহিদ হোসেন (২৪)। গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে চোরাপথে আনা কোরেক্স মজুদ করা হয়েছে জানতে পেরে এসআই মোঃ মিনাজ উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
ওসি নিজাম উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।