1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ফেন্সিডিল সহ আটক ১

মেহেদী হাসান
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অভিযানে ৩৫ বোতল ফেনন্সিডিল সহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সদরের আলিপুর ইউনিয়নের শিবপুরপাড়া এলাকায় এআটকের ঘটনা ঘটে।
আটককৃত মাদক চোরাকারবারির নাম মোঃ বাদল গাজী (৪২)। সে ওই এলাকার -মৃত আফসার গাজীর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ওসি মোঃ নিজাম উদ্দীন মোল্লা জানান, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর দিক-নির্দেশনায় গোয়েন্দা পুলিশের এসআই পিন্টু লাল দাস সঙ্গীয় ফোর্সের সহায়তায় আলিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মোঃ বাদল গাজী নামের এক চিহ্নিত মাদক চোরাকারবারিকে তার নিজ বাড়ি হতে ৩৫ বোতল ফেনন্সিডিল সহ আটক করাহয়। এ’ঘটনায় আসামির বিরুদ্ধে সাতক্ষীরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com