1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

সাতক্ষীরায় দেশীয় ওয়ান শুটার গানসহ মনোজ কুমার আটক

মেহেদী হাসান
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় দেশীয় ওয়ান শুটার গানসহ এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। বৃহস্পতিবার (১ মে) রাত পৌনে ৮টার দিকে জেলা সদর থানার টিবি হাসপাতাল এলাকায় অভিযানে আটক হন মনোজ সরদার (৩০)। মনোজ সাতক্ষীরা সদর থানার ফিংড়ি গ্রামের মানস সরদারের ছেলে।
র‌্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল সাতক্ষীরা সদর থানার রাজ্জাক পার্কের সামনে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি টিবি (কলেরা) হাসপাতাল সংলগ্ন একটি তেলের দোকানের সামনে কিছু লোক মাদক কেনা-বেচা করছে। এই সংবাদের ভিত্তিতে অভিযানিক দলটি রাত পৌনে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়।
র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় মনোজ নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি লোহার দুটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। পরে মনোজকে অস্ত্রসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com