1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩

সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে ১৫০ পিস সিনডেনাফিল ট্যাবলেট সহ ২,১৫,৫০০ টাকার ভারতীয় মালামাল আটক

আলম হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে
১৫০ পিস সিনডেনাফিল ট্যাবলেট সহ সর্বমোট ২,১৫,৫০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানের মালামাল আটক করেছে, সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবির সীমান্তবর্তী বিওপির দ্বায়িত্বরত বিজিবি সদস্যরা। ২২ এপ্রিল মঙ্গলবার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বর্ণিত চোরাচালানের মালামাল সমূহ আটক করে বিজিবি। সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে, কালিয়ানী বিওপি কালিয়ানি মাঠ এলাকা হতে ১৫০ পিস ভারতীয় সিনডেনাফিল ট্যাবলেট, কুশখালী বিওপি শ্মশান মাঠ এলাকা হতে ৩০,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, তলুইগাছা বিওপি চারাবাড়ী এলাকা হতে ২১,০০০ টাকা মূল্যের ভারতীয় থ্রীপিস, কাকডাঙ্গা বিওপি কেড়াগাছী এলাকা হতে ৬৯,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, এছাড়াও মাদরা বিওপি চান্দা এলাকা হতে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। বিজিবি টহলদল কর্তৃক জব্দকৃত ভারতীয় চোরাচালানের মালামাল সাতক্ষীরা কাস্টমস এ  জমা এবং মাদকদ্রব্য সমূহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ডায়েরি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে স্টোর রুমে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com