1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবি’র অভিযানে ৪ লক্ষ টাকা মূল্যের মালামাল জব্দ

Mehadi Khan
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে চার লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
বুধবার (১৮ জুন) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ তলুইগাছা, কাকাডাঙ্গা, মাদরা, সুলতানপুর ও চান্দুরিয়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারত থেকে চোরাপথে আসা চার লক্ষাধিক  টাকার বিভিন্ন প্রকার মালামাল আটক করে।
বিজিবি জানিয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১২/১-এস  হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা থানধীন চৌরঙ্গী আমবাগান নামক স্থান হত  ৩০,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩-এস এর ৩  ও ৪ আরবি হতে আনুমানিক ৪০০-৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানধীন কেড়াগাছি নামক স্থান হতে ১,৩৪,৭৬০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি  ও ইমিটেশনের  আংটি আটক করে। মাদরা বিওপি’র  পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৫-এস এর ৮ ও ৯ আরবি হতে আনুমানিক ২০০-৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন রাজপুর ও চান্দা নামক স্থান হতে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। সুলতানপুর বিওপি’র বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৬/৪-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন আমবাগান নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, চান্দুরিয়া বিওপি’র বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/৭-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কাদপুর নামক স্থান হতে ৩১,৫০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
সর্বমোট ৪,০৬,২৮০/- (চার লক্ষ ছয় হাজার দুইশত আশি) টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।
চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা (মেহেদী হাসান)
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com