1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

সাতটি নারিকেল গাছের মূল্য সাত লাখ টাকা

Jewel Khalifa
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৩১৬ বার পড়া হয়েছে

সাতটি নারিকেল গাছের মূল্য সাত লাখ টাকা নির্ধারণ করে এক পুলিশ ইন্সপেক্টরের কাছে চাঁদা দাবির ঘটনায় জেলার গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে অভিযোগপ্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, পুলিশ ইন্সপেক্টর সৈয়দ শফিউল হোসেন সোহেল গৌরনদীর উত্তর সরিকল গ্রামের সৈয়দ মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি বর্তমানে পটুয়াখালীতে কর্মরত রয়েছেন। ওই পুলিশ ইন্সপেক্টরের ভাই সৈয়দ জুয়েল বাদি হয়ে একই গ্রামের মৃত আতাহার কাজীর ছেলে আমিনুল ইসলাম বিপ্লবের বিরুদ্ধে চাঁদা দাবির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা গেছে, সৈয়দ জুয়েল ও তার বড় ভাই দক্ষিণ কোরিয়া প্রবাসী সৈয়দ রুবেলের ক্রয়কৃত জমির মধ্যে পাশ্ববর্তী মসজিদের পাঁচটি এবং তাদের নিজস্ব দুইটি নারিকেল গাছ বাঁকা হয়ে ঝুঁকে পরেছিলো। যা মসজিদ কমিটির সদস্যদের সাথে আলোচনা করে কেটে ফেলা হয়। পরবর্তীতে গাছ কাটার একদিন পরেই সেখানে মসজিদের জন্য ভিয়েতনামের উন্নতজাতের নারিকেল গাছ রোপন করে দেওয়া হয়। সৈয়দ জুয়েল অভিযোগ করে বলেন, গাছ কাটার বিষয়টিকে কেন্দ্র করে স্থানীয় কাজী আমিনুল ইসলাম বিপ্লব সাতটি গাছ কাটার জন্য আমার অপর ভাই পুলিশ ইন্সপেক্টর সৈয়দ শফিউল হোসেন সোহেলের কাছে সাত লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে তাকে (কাজী বিপ্লব) দুই লাখ টাকা দেওয়া না হলে গাছ কাটার ঘটনায় মামলা দিয়ে হয়রানি করার হুমকি প্রদান করা হয়। পুলিশ ইন্সপেক্টর সৈয়দ শফিউল হোসেন সোহেল বলেন, ক্রয়কৃত ওই জমি মালিক আমার দুইভাই। সেখানে গাছ কাটার বিষয়ে আমাকে ফোনের মাধ্যমে বিভিন্নধরনের হুমকি প্রদর্শন করে কাজী বিপ্লব প্রথমে সাতটি নারিকেল গাছের জন্য সাত লাখ টাকা চাঁদা দাবি করেন। একপর্যায়ে তাকে দুই লাখ টাকা দেওয়া না হলে গাছ কাটার ঘটনায় মামলা দিয়ে হয়রানি করার হুমকি প্রদর্শণ করা হয়। চাঁদা দাবির অভিযোগ পুরোপুরি অস্বীকার করে কাজী আমিনুল ইসলাম বিপ্লব বলেন, রাতের আঁধারে মসজিদের গাছ কেটে নেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করায় আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করা হয়েছে। যার কোন সত্যতা নেই। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, অভিযোগের তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com