1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ

সাভারে ছাত্র হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

Rezaul karim Munna
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

মাল্টিমিডিয়া রিপোর্টার রেজাউল করিম মুন্না ঢাকা জেলা প্রতিনিধি : ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অভিযানে সাভারে ছাত্র হত্যা মামলার প্রধান আসামি মো. মামুন আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) রাতে ডিবি (উত্তর), ঢাকা জেলার অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই মো. জুয়েল মিয়া ও তার ফোর্স বিশেষ অভিযান চালিয়ে মামুনকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, মামুন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রাজীবের একান্ত সহযোগী। তিনি ছাত্র হত্যা মামলার প্রধান আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। মামুনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি সাভারের ত্রাস হিসেবে পরিচিত। তিনি কুখ্যাত চাঁদাবাজ, অবৈধ জমি দখলকারী এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। মামুনের বাড়ি সাভারের তেঁতুলঝোড়া এলাকায়। তার বাবা বিল্লাল হোসেন এবং মা জাহানারা বেগম। ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, মামুনের গ্রেপ্তার সাভারের সাধারণ মানুষের মাঝে স্বস্তি নিয়ে এসেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com