1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

সাভার পৌরসভায় দুদকের অভিযান: এক কোটি ৮৪ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ

আব্দুল্লাহ আল মামুন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

সাভার পৌরসভায় সড়ক ও ড্রেন নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৭ এপ্রিল) দুপুরে সাভারের রেডিও কলোনি ও রাজাসন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দুদকের সহকারী পরিচালক আরিফ আহমেদের নেতৃত্বে তিন সদস্যের একটি দল নির্মাণকাজ পরিদর্শন করেন। অভিযানে আরও উপস্থিত ছিলেন দুদকের উপ-সহকারী পরিচালক অমিজিৎ দে এবং বিলকিস বানু। পরিদর্শনকালে তিনটি সড়ক ও একটি ড্রেন নির্মাণকাজে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বলে জানান দুদক কর্মকর্তারা। দুদক সূত্রে জানা যায়, সাভার পৌরসভার এক প্রকল্পে প্রায় ১ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে তিনটি সড়ক ও একটি ড্রেন নির্মাণের কাজ পায় শিকদার কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ রয়েছে, নির্মাণ কাজে নকশা অনুযায়ী ডাবল রড ব্যবহারের কথা থাকলেও সিঙ্গেল রড ব্যবহার করা হয়েছে, যা নির্মাণমানকে প্রশ্নবিদ্ধ করে। এ বিষয়ে দুদকের সহকারী পরিচালক আরিফ আহমেদ বলেন, “নির্মাণকাজে অনিয়ম স্পষ্ট। বিষয়টি যাচাই-বাছাই করে শিকদার কনস্ট্রাকশন ও সংশ্লিষ্ট পৌরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” দুদক জানায়, এ ধরনের অনিয়ম রোধে তাদের অভিযান চলমান থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com