1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

সারাদেশে নারী শিশু ধর্ষণ হত্যার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

তুহিন রেজা
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

সারাদেশে অব্যাহত নারী নিপীড়ন, ধর্ষণ, হত্যা ও নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হওয়াই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রশাসনের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন ও বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ সোমবার বেলা ১১ টায় শহরের মুক্তির মোড় লাল কার্ড প্রদর্শন ও বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে হঠাৎ করে দেশে শিশু ও নারী ধর্ষণ, হত্যা, নিপীড়ন ও নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে সমাজের সর্বস্তরে। ধর্ষণের ঘটনার সঙ্গে সঙ্গে নারী ও শিশুর ওপর পাশবিকতায় বাকরুদ্ধ হয়ে পড়েছে সমাজের সর্বস্তরের মানুষ। একই সঙ্গে পুরো জাতি যেন কয়েকদিনের ঘটনায় স্তব্ধ। ধর্ষণের বিরুদ্ধে বিশেষ টাইব্যুনাল করে কঠোর আইন প্রয়োগ এবং ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব কিন্তু ব্যর্থ হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। তাই স্বরাষ্ট্র উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারকে বলতে চাই স্বৈরাচার শেখ হাসিনাকে দেশছাড়া করতে ৩৬ দিন সময় লেগেছে, আপনাদেরকে সরাইতে ৩৬ মিনিট সময় লাগবে না। ছাত্র সমাজ জেগে গেলে তাদের থামিয়ে রাখতে পারবেন না। তাই সময় থাকতে আইন করে ধর্ষকের শাস্তি মৃত্যু দন্ড অথবা যাবজ্জীবন জেল দিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, ছাত্র প্রতিনিধি ফজলে রাব্বি, ফরিদ হোসেন,রাকিব সহ আরো অনেকই।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com