1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

সিরাজগঞ্জে মহাসড়কে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

মোঃ আবুসুফিয়ান তালুকদার
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ মো. মোরশেদ আলম (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২।

সোমবার (৩০ জুন) সকালে র‌্যাব-১২ সদর কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, রোববার (২৯ জুন) দুপুর ১টা ৩৫ মিনিটে যমুনা সেতু পশ্চিম থানার নলকা ব্রিজসংলগ্ন পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে অভিযান চালায় র‌্যাব-১২ এর একটি আভিযানিক দল।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এই অভিযানে মাদক কারবারি মোরশেদ আলমকে আটক করা হয়। তার কাছ থেকে ১৬ কেজি গাঁজা ও নগদ ১ হাজার ৬০০ টাকা জব্দ করে র‌্যাব।

গ্রেপ্তার মোরশেদ কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার টাকুই (রহমতপুর) গ্রামের মো. শাহ আলমের ছেলে।

র‌্যাব-১২ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যমুনা সেতু পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com